স্পিড ও ট্র্যাকিং ঠিক করা
সাইট দ্রুত করি, আর Pixel, CAPI ও GA4 এমনভাবে বসাই যাতে প্রতিটা অর্ডার ঠিকঠাক গোনা হয়।
যা যা থাকবে
- সাইট স্পিড অপটিমাইজেশন
- ভারী ও অপ্রয়োজনীয় প্লাগইন বাদ দেওয়া
- Meta Pixel ও Conversions API সেটআপ
- GA4 ও GTM সেটআপ ও পরিষ্কার করা
- ডাবল ইভেন্ট বন্ধ করা
- আগে-পরের তুলনাসহ রিপোর্ট
কাজ শুরুর আগে পুরো সাইটের ব্যাকআপ নিই। কাজ শেষে টেস্ট অর্ডার দিয়ে মিলিয়ে দেখি ইভেন্টগুলো ঠিকমতো যাচ্ছে কি না।
সাধারণ প্রশ্ন
সাইট ধীর হলে সমস্যা কী?
মোবাইলে পেজ খুলতে দেরি হলে অনেক কাস্টমার অপেক্ষা না করে চলে যান, আর বিজ্ঞাপনে খরচ করা টাকাও কাজে লাগে না।
Pixel আর Conversions API দুটোই কেন লাগে?
ব্রাউজার বা অ্যাড ব্লকারের কারণে শুধু Pixel সব অর্ডার ধরতে পারে না। Conversions API সার্ভার থেকে একই তথ্য পাঠায়, তাই হিসাব বেশি ঠিক থাকে। একই অর্ডার যেন দুবার গোনা না হয়, সেটাও ঠিক করি।
কাজের সময় সাইটের কোনো ক্ষতি হবে না তো?
কাজ শুরুর আগে পুরো সাইটের ব্যাকআপ নিই। কাজ শেষে টেস্ট অর্ডার দিয়ে মিলিয়ে দেখি ইভেন্টগুলো ঠিকমতো যাচ্ছে কি না।
কাজ শেষে কী পাব?
আগে-পরের তুলনাসহ একটা রিপোর্ট, যাতে দেখা যায় স্পিড আর ট্র্যাকিংয়ে কী বদলেছে।
কাজ শুরু করতে চান?
ফর্মটা পূরণ করুন, আমি ফোন বা WhatsApp-এ যোগাযোগ করব।